ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম দেড়শ টাকার লাঞ্চ-৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনো সাফল্য নেই: মঞ্জু খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: হুমায়ুন কবির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা
Advertise with us

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: ফাইল ছবি

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় আজ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই বা ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ চলছে। এ কাজের সুবিধার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগেই সতর্ক করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।

ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে উল্লেখ করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us