ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৪৫ বার পঠিত
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে ঢাকাই অভিনয়শিল্পীদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড তারকা জায়েদ খান ও অধরা খান।

নাম ঠিক না হওয়া সিনেমাটিতে জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান ও অধরা। তবে সিনেমাটির গল্প, পরিচালক ও অন্যান্য বিষয় এখনই প্রকাশ করতে চান না তারা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান।

জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন।অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন।

নতুন এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, কানাডায় বাংলাদেশি সিনেমার একটি নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। দেশের বাইরে থেকেও যেন ভালো কাজ উপহার দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

নতুন সিনেমায় জায়েদ খানের সঙ্গে জুটি হওয়া প্রসঙ্গে অধরা খান বলেন, নতুন এই কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। কানাডায় থেকে বাংলাদেশি একটি সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই বিশেষ অনুভূতির। যেখানেই থাকি না কেন, দেশের প্রতি আলাদা টান থাকেই। আশা করছি, দর্শকদের জন্য ভালো একটি কাজ উপহার দিতে পারব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us