ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস নতুন বাংলাদেশে আর গুম দেখতে চাই না: ফুয়াদ আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না: রিজভী জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল : মীর শাহে আলম
Advertise with us

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপন হবে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপন হবে: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন নিয়ে আগামীকাল রবিবার সকাল ১১টায় সংসদীয় কমিটিতে আলোচনা সভা রয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এই আইন সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ই-জুডিশিয়ারি নিয়ে আইনমন্ত্রী বলেন, এই কাজ সরকার নিয়েছে, বাস্তবায়ন হতে সময় লাগবে অন্তত এক বছর।

মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবে।

এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us