ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস নতুন বাংলাদেশে আর গুম দেখতে চাই না: ফুয়াদ আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না: রিজভী জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল : মীর শাহে আলম
Advertise with us

হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ২৮ বার পঠিত
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন

ছবি: ফাইল ছবি

আগামী বছর (২০২৭ সালে) হজে যেতে এক মাসেরও বেশি সময়ে এক হাজার ২১২ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। শনিবার (২৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

২০২৭ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ২৭ জুলাই। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল শুক্রবার পর্যন্ত ৩৩ দিতে মোট এক হাজার ২১২ জন হজযাত্রী প্রাথমিকভাবে নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯১ জন রয়েছেন।

বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা পাচ্ছে। তবে, সেই কোটা পূরণ হচ্ছে না।

২০২৫ সালে বাংলাদেশ থেকে ৮৭ হাজারের বেশি মানুষ হজ পালন করেন। সময়সূচি এগিয়ে আসা, ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য কারণে ২০২৬ সালে সেই সংখ্যা আরও কমে দাঁড়ায় ৭৮ হাজার ৫০০ জনে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

এরই মধ্যে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিমান ভাড়া কিছুটা কমলেও সৌদি আরবে আবাসন, পরিবহন ও অন্যান্য সেবার ব্যয় বেড়ে যাওয়ায় হজের সার্বিক ব্যয় কমেনি। এর সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও খুব একটা অনুকূলে নয়। ফলে হজ এজেন্সির মালিকরা আশঙ্কা করছেন, গত দুই বছরের মতো ২০২৭ সালেও বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা আরও কমতে পারে।

আগামী বছরের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। সাশ্রয়ী প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ-১ এর খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। সাধারণ প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ-৩ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন। অন্যথায় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us