ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ সৌরবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু
Advertise with us

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জন গ্রেফতার

ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সঞ্জীবন সরকার জীবন (৫৪), নিতু (৩৩), মাহমুদা আক্তার (৩১), মো. রুবেল (৩০), মহসিন (৩৪), নুরী, উম্মে হাবিবা রহমান, লাল মিয়া, এইচ এম আব্দুল মান্নান, কালু, নুর নাহার, মো. সুমন, রাজিব ওরফে রাজু, মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. জিসান হোসেন, মো. রনি ব্যাপারী (২৯), ইফাত খায়রুল ইসলাম (২৯), মো. সোলায়মান হাসান (২৮), এনামুল হক (৩৩), মো. রিফাত (২২), মো. রাফি (২৭), মো. আলমগীর, মো. মোস্তফা (৩১) ও মো. রুবেল (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us