ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে বহু প্রাণহানি: রাষ্ট্রপতির গভীর শোক ১৭ বছর গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ সৌরবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু
Advertise with us

সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
সালমান শাহ হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে ডন

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

গত ২০ আগস্ট সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান এ রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির হাতে সোপর্দ করে। ওই দিনই বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এই মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছিল, কত লাখ টাকার বিনিময়ে তা উঠে এসেছিল। বর্তমান সরকার আসার পরে ন্যায়বিচার পাওয়ার চেষ্টা করছি। যা অতীতে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দেখিয়ে ব্যাঘাত ঘটাতো। এখন মানুষ আইনের আশ্রয় নিচ্ছে। এ মামলার যারা আত্মগোপনে আছে তাদেরকে বের করতে হবে। ডনের পালিয়ে যাওয়ার পেছনে কারা তাকে ইন্ধন দিয়েছে সেটাও জানা দরকার।
আজ থেকে ৩০ বছর আগে জনপ্রিয় নায়ককে হত্যা করা হয়। ৯৬ এর পরে অনেক নায়ক আসছে কিন্তু সালমান শাহর মতো আর কেউ আসেনি। পিপি বলেন, ওইদিন একটা হোটেলে নাস্তা করতে গেছি একটা ২২ বছরের ছেলে বলে স্যার সালমান শাহর বিচারটা কি হবে? সুতরাং সঠিক তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে পাঠানো হোক।

অপরদিকে ডনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান ফরিদুল ইসলসহ কয়েকজন আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।রিমান্ডের বিরোধিতা কালাম খান বলেন, ডনের জনপ্রিয়তার কারণেই সালমান শাহ এত জনপ্রিয়তা পেয়েছিল। সে খল অভিনেতা, দেশের জন্য শিক্ষনীয় কাজ করে। তার দেশের জন্য অবদান আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us