ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ইসমাইল বেপারী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে মিরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই ইয়াকুব হোসেন ফোর্স নিয়ে মিরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইসমাইল বেপারীকে আটক করে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ইসমাইল বেপারী মিরাপাড়া এলাকার ওমর মিয়ার ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।