ঢাকা
২৫ জুন ২০২৬
শিরোনাম
১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ: সংসদে অর্থমন্ত্রী মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ
Advertise with us

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ২৩ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান  ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে শহীদ ড. শামসুজ্জোহার স্মরণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. পাপিয়া সুলতানা, সংগঠনটির সাবেক সভাপতি এ কে এম মনিরুল হক রাহুল, ভাইস-প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম এম নুরুজ্জামান এবং ভাইস-প্রেসিডেন্ট ফাতেহ নূর আলম (অনলাইনে)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মিজানুর রহমান।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা শিক্ষার্থীদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষা-সহায়ক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, শহীদ ড. শামসুজ্জোহার আদর্শ ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার পাশাপাশি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিবছর এ ধরনের বৃত্তি প্রদান কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930