ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ আসলে গেল কোথায়? প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ১৪ বছরের কিশোরের স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে বরাদ্দ ৩৭০ কোটি টাকা : প্রতিমন্ত্রী বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া
Advertise with us

প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ১৮১ বার পঠিত
প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশাচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।

আটক যুবকের নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)। বুধবার  ট্রাফিক ওয়ারী বিভাগের বরাতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে পারেন- এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশাচালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সজিব পাঠান সম্রাটকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সজিব পাঠান সম্রাট এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করেন। পরে তা ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতেন।

নিয়াজ মেহেদী আরও জানান, আটক ব্যক্তিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি নিয়াজ মেহেদী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us