ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু ছবি: ফাইল ছবি
রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আব্দুল রশিদ (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাসূত্রে জানা যায়, আব্দুল রশিদের বাবার নাম মৃত আকবার আলী। তার কয়েদি নম্বর ৯০৪৭/এ। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।