ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ আসলে গেল কোথায়? প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ১৪ বছরের কিশোরের স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে বরাদ্দ ৩৭০ কোটি টাকা : প্রতিমন্ত্রী বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া
Advertise with us

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ১৫৭ বার পঠিত
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা  ছবি: সংগৃহীত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বুধবার সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো চাকু দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।’

স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us