ঢাকা
০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, ২১ বছর পর আবারও রাজপথে তারেক রহমান প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন: তথ্য প্রতিমন্ত্রী সরকার গঠন নিয়ে কঠিন সমীকরণে ইসরায়েল, সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট হারজগ ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হৃদয় নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয় : শামা ওবায়েদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা পাইপলাইন ছিদ্র করে চুরি, মাটির নিচে গোপন ট্যাংকে মিলল ৪২৯২ লিটার তেল অনেক কিছুই দেখলাম, একদিন সব প্রকাশ্যে আসবে: তানজিন তিশা
Advertise with us

আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডায়াসে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টানা ছয় মিনিট তিনি সেখানেই নীরবে দাঁড়িয়ে থাকেন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর অনুষ্ঠানের উপস্থাপক ঘোষণা করেন। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী তার আসন থেকে উঠে ডায়াসের দিকে এগিয়ে যান। ডায়াসের কাছাকাছি গিয়ে তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপরই তিনি ডায়াসে দাঁড়িয়ে যখনই বক্তব্য দিতে যাবেন, তার কানে ভেসে আসে কাছাকাছি থাকা মসজিদ থেকে জোহর নামাজের আজান। মুহূর্তেই আবার তিনি নিজেকে সামলে নেন। ঘড়িতে তখন সময় দুপুর ১২টা ৪৪ মিনিট। প্রধানমন্ত্রী ওভাবেই ১২টা ৫০ মিনিট পর্যন্ত ছয় মিনিট দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি তার বক্তব্য শুরু করেন।

সারা দেশের প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে মহাসমাবেশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

এছাড়া নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া গ্রাম পুলিশকে প্রতি পাঁচ বছর পর একটি করে বাইসাইকেল দেওয়ার বর্তমান সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান।

Advertise with us
Advertise with us
Advertise with us