ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ আসলে গেল কোথায়? প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ১৪ বছরের কিশোরের স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে বরাদ্দ ৩৭০ কোটি টাকা : প্রতিমন্ত্রী বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া
Advertise with us

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ১৭১ বার পঠিত
রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) ও রবিউল ইসলাম মাহিন (২০)।

ডিবি ওয়ারী বিভাগর বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার (২৪ জুন) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন খবরের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us