ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি—মধ্যরাতে রাকিবের ফেসবুক পোস্ট রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বে এগিয়ে চলা—ছাত্রদল নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর এবার ছাত্রদল সেক্রেটারির বার্তা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা তাপদাহ ও খরায় বিপর্যস্ত ইউরোপ: পানিসংকটে বন্ধ রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
Advertise with us

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৩০ বার পঠিত
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

ছবি: সংগৃহীত

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি।

৫৫ রানে একাই ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন-ইবাদত। পেসারদের বোলিং তোপে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানে গুটিয়ে গেছে।

এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা।

ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ছিল অস্বস্তির ছাপ। দাঁড়াতে পারেননি কোনো ব্যাটার। মাত্র ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। লাঞ্চের আগেই তাদের টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।

তবে একপ্রান্তে দাঁড়িয়ে ম্যাচটা কিছুটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন স্মিথ। শেষ পর্যন্ত ১০৯ বলে ৭১ রান সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।

হাসানের বোলিং অস্ট্রেলিয়ার বিপর্যয়ের মূল কারণ। নতুন বলে শুরু থেকে চাপ তৈরি করে গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দারুণভাবে সহায়তা করেছেন। ফলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ২০০ রানের নিচে আটকে রাখা বাংলাদেশের বোলিং আক্রমণের বড় সাফল্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us