ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে: জামায়াত আমির আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন: ইসলামী আন্দোলন সরকারের সব গণবিরোধী কাজের প্রতিবাদ জানাবে জামায়াত: গোলাম পরওয়ার
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে আগুন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ৫৬ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে আগুন

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে আগুন  ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বুধবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us