ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৪৩ বার পঠিত
কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সুযোগ পেলে ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার বিপরীতে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিশা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার ইচ্ছা রয়েছে।

জবাবে ইমরান হাশমির নাম উল্লেখ করেন তিশা। অভিনেতার অভিনয়শৈলী ও পর্দায় আবেগ প্রকাশের ধরন নিয়ে প্রশংসা করে তিনি বলেন, ইমরান হাশমি চরিত্রের মধ্যে যে আবেগ ও প্যাশন নিয়ে আসেন, তা তাকে মুগ্ধ করে। পর্দায় তার অভিনয় খুব স্বাভাবিক মনে হয় এবং দর্শকের কাছে তা বাস্তব ঘটনার মতো মনে হয়।

টক শোতে অভিনয় ছাড়াও নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তাসনুভা তিশা। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার।

তবে তার সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন বলে জানান তিশা। অভিনেত্রীর ভাষ্য, ছোটবেলায় তিনি বেশ ছিপছিপে গড়নের ছিলেন। তাই বাবা হাসির ছলে বলতেন, আর্মির ভারী বন্দুক তিনি হয়তো তুলতে পারবেন না।

বর্তমানে অভিনয় জগতেই নিজের পরিচিতি তৈরি করেছেন তাসনুভা তিশা। তবে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ পেলে ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us