ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ৪৩ বার পঠিত
কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম বৃহৎ বিমান সংস্থা ওয়েস্টজেটের প্রায় ৪ হাজার ৪০০ ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘটের নোটিশ দিয়েছে। ফলে ব্যস্ত গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টজেটও কর্মীদের জন্য ৭২ ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে।

তবে ধর্মঘটের নোটিশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু হচ্ছে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে আগামী রবিবার থেকেই ধর্মঘট শুরু হতে পারে।

সম্ভাব্য অচলাবস্থার কথা বিবেচনায় রেখে ওয়েস্টজেট জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে যাদের ভ্রমণের সূচি রয়েছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই একবারের জন্য ফ্লাইট পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

ইউনিয়নের দাবি, মাটিতে বিভিন্ন দায়িত্ব পালনসহ বেশ কিছু কাজের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের পারিশ্রমিক দেওয়া হয় না। অন্যদিকে ওয়েস্টজেটের দাবি, ঘণ্টাভিত্তিক মজুরির পরিবর্তে ‘ক্রেডিট আওয়ার’ পদ্ধতিতে সব ধরনের দায়িত্বের জন্যই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়।

উল্লেখ্য, ওয়েস্টজেট প্রতিদিন ৬০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে এবং ব্যস্ত সময়ে প্রতিদিন ৭০ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে। তাই ধর্মঘট শুরু হলে দেশজুড়ে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিডি-প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us