ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
Advertise with us

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

ছবি: সংগৃহীত

একটি গাড়ির সাথে হালকা ধাক্কার ঘটনায় দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মুখে গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার রুহুল আমিন নাসির (৫৩)। শুক্রবার ভোর রাত ৪টা ৫ মিনিটে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে অ্যবার্ন প্ল্যাস এবং ফোর্ট গ্রীণের সন্নিকটে নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউতে নাসির তার ট্যাক্সির যাত্রী নামান। সে সময় পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। হালকা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নাসির ট্যাক্সি থেকে নেমে দেখছিলেন যে, বেশী ক্ষতি হয়েছে কিনা। এই দুর্ঘটনা নিয়ে ধাক্কা দেয়া গাড়ির ড্রাইভার এবং নাসিরের নামিয়ে দেয়া যাত্রীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রুহুল আমিন নাসির উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছিলেন। এ সময় পাশের বাসা থেকে আসা এক ব্যক্তি নাসিরের ট্যাক্সির কাছে এসে কোনকিছু বুঝে উঠার আগেই নাসিরের প্রতি গুলি চালান এবং মুখের ডানপাশে তা বিদ্ধ হয়।

পুলিশ এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরও জানায়, নাসির সেখানে তার ট্যাক্সির প্যাসেঞ্জার নামাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে রক্তাক্ত নাসিরকে নিকটস্থ ‘নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে’ ভর্তি করার পর দু’দফা অস্ত্রোপচার হয়েছে বলে শনিবার সন্ধ্যায় নাসিরের বন্ধু শাহ আলম এ সংবাদদাতাকে জানান।

‘প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র সাবেক সেক্রেটারি রুহুল আমিন নাসিরের অবস্থা এখোন বিপদমুক্ত বলে তদন্তকারি পুলিশ জানায়।

উল্লেখ্য, কুইন্সে বসবাসরত নাসির ১৬ বছর যাবত ট্যাক্সি চালিয়ে পরিবারের জীবিকা-নির্বাহ করছেন। এমনি অবস্থায় দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ায় স্ত্রী-সন্তানেরা দুশ্চিন্তায় নিপতিত হয়েছেন। ‘প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র উপদেষ্টা শাহ আলম এ সংবাদদাতাকে জানান, আমরা হাসপাতালে খোঁজ-খবর রাখছি। তবে ঘটনার ৩৮ ঘণ্টার (শনিবার স্থানীয় সময় রাত ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত) মধ্যেও বন্দুকধারী দুর্বৃত্ত গ্রেফতার না হওয়ায় কম্যুনিটিতে ক্ষোভের সঞ্চার ঘটেছে। কর্মরত অবস্থায় ট্যাক্সি ড্রাইভার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে নিউইয়র্ক সিটিতে। এমন অবস্থায় ক্ষোভ জানিয়ে ‘নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার’র মুখপাত্র ফার্নান্দো ম্যাতিও বলেছেন, জীবিকার তাগিদে ট্যাক্সি ড্রাইভাররা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। বন্দুকধারি দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে নির্বিঘ্নে কেটে পড়ছে। শনাক্ত করা কঠিন হচ্ছে। এমন অবস্থার অবসানে যথাযথ পদক্ষেপ জরুরি হয়েছে।

ফার্নান্দো ম্যাতিও দাবি জানিয়েছেন, নিউইয়র্কের প্রতিটি ট্যাক্সিতে ক্যামেরা বাধ্যতামূলক করা হোক, যাতে চালকদের ওপর হামলার ঘটনায় দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।

ফেডারেশনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহের মধ্যে দায়িত্ব পালনরত চালকদের ওপর এটি দ্বিতীয় গুলির ঘটনা। কয়েকদিন আগে ব্রুকলিনে পাকিস্তানি ড্রাইভার দ্যানিশ সারওয়ার গুলিবিদ্ধ হয়ে প্যারালাইজড হন। পরপর দুটি হামলা আবারও প্রশ্ন তুলেছে-নিউইয়র্কের রাস্তায় জীবিকার জন্য স্টিয়ারিং হাতে নেওয়া চালকেরাই কি এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে?

বিডি-প্রতিদিন/

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us