ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন ব্রাজিলিয়ান তারকা
Advertise with us

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণে স্মৃতিস্তম্ভ বা স্থাপনা নির্মাণ এবং সেগুলো নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শুক্রবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুলহার এলাকায় ধলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৈয়দপুরে এ রকম তিনটি সম্মুখ সমরের স্থান রয়েছে। এর মধ্যে একটি আজ পরিদর্শন করলাম। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এসব স্থানের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করা এবং স্মৃতিগুলো সংরক্ষণ করা যায় কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পরবর্তীতে নানা আন্দোলন-সংগ্রাম, এমনকি ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানও মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ঘিরেই পরিচালিত।’

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় পীর সাহেব আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে আছরের নামাজ আদায় করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us