ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

সর্বাধিক দেখা নাটকের শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, পিছিয়ে গেল ‘বড় ছেলে’

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ৫৫ বার পঠিত
সর্বাধিক দেখা নাটকের শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, পিছিয়ে গেল ‘বড় ছেলে’

ছবি: সংগৃহীত

ইউটিউবে সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। অন্যদিকে দীর্ঘদিন দর্শকসংখ্যার শীর্ষে থাকা জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ এক ধাপ পিছিয়ে এখন তৃতীয় অবস্থানে নেমে গেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মামার বাড়ি’।

গত বছর থেকেই সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকার শীর্ষে রয়েছে মহিন খান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে ঈদ’। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। এখন পর্যন্ত নাটকটি প্রায় ৭ কোটি ৪০ লাখ (৭৪ মিলিয়ন) বার দেখা হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে একই নির্মাতার ‘মামার বাড়ি’। নিলয় আলমগীর ও হিমির অভিনীত এই নাটকটি প্রায় ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) দর্শক দেখেছেন।

এর আগে, বেশ কয়েক বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের সর্বাধিক দেখা নাটক ছিল মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত এই নাটকটি এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ৮০ লাখ (৫৮ মিলিয়ন) বার দেখা হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে ‘সংসার আমার ভাল্লাগে না’। মহিন খান পরিচালিত এই নাটকেও জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও হিমি। নাটকটি এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৭০ লাখ (৫৭ মিলিয়ন) দর্শক দেখেছেন। সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘ভুলো না আমায়’। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকটি এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) বার দেখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us