ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৬৭ বার পঠিত
ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ছবি: সংগৃহীত

গরম হোক বা শীত, ফ্রিজের প্রয়োজন সারা বছরই থাকে। তবে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো ফ্রিজেও সময়ের সঙ্গে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পুরনো হয়ে গেলে ফ্রিজ থেকে পানি পড়ার মতো সমস্যা অনেকেরই দেখা যায়। এর জন্য প্রতিবার মেকানিক ডাকার প্রয়োজন হয় না, বরং ঘরে বসেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

ড্রেন পাইপ বন্ধ হয়ে যাওয়া: ফ্রিজের ভিতরে পেছনের দিকে একটি ছোট ড্রেন হোল থাকে, যার মাধ্যমে বরফ গলে তৈরি হওয়া পানি বাইরে বেরিয়ে যায়। যদি সেখানে খাবারের টুকরা, ময়লা বা বরফ জমে যায়, তবে পানি লিক করতে শুরু করে। এই সমস্যা দূর করতে হালকা গরম পানি বা একটি পাতলা তার দিয়ে ড্রেন হোল পরিষ্কার করুন।

ফ্রিজারে অতিরিক্ত বরফ জমে যাওয়া: ফ্রিজারের ভিতরে অতিরিক্ত বরফ জমে গেলে তা গলে নিচের দিকে পানি পড়তে পারে। বারবার দরজা খোলা বা দরজার রাবার সিল ঢিলা হলে এই সমস্যা হয়। এই ত্রুটি এড়াতে নিয়মিত ফ্রিজ ম্যানুয়ালি ডিফ্রস্ট করুন।

water_22

ফ্রিজ সমতলে না থাকা: ফ্রিজ যদি মেঝেতে একদিকে সামান্য হেলে থাকে, তবে পানি সঠিকভাবে ড্রেনের দিকে যেতে পারে না। তাই ফ্রিজটি সঠিকভাবে সমতলে রাখা আছে কি না তা দেখে নিন। প্রয়োজনে সামনের দুইটি পা সামান্য উঁচু করে সেট করুন।

সব উপায় চেষ্টা করার পরও যদি পানি পড়ার সমস্যা না মেটে, তবেই কেবল একজন পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নেওয়া ভালো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us