ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
Advertise with us

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, নিজের আত্মজীবনী লিখছেন রজনীকান্ত

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, নিজের আত্মজীবনী লিখছেন রজনীকান্ত

ছবি: সংগৃহীত

জীবনের গল্পটা যেন রূপালি পর্দারই এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টিকিট কেটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন তিনি। আর আজ তিনি কোটি ভক্তের হৃদয়ের ‘থালাইভা’। সেই সংগ্রাম, সাফল্য আর অজানা স্মৃতিগুলো এবার বইয়ের পাতায় তুলে ধরতে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত।

দীর্ঘ প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনের নানা অধ্যায় নিয়ে তিনি নিজেই লিখছেন আত্মজীবনী। জানা গেছে, বইটিতে তার শৈশব, পারিবারিক জীবন, বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন, চলচ্চিত্রে প্রবেশ এবং তারকাখ্যাতির পেছনের নানা না-বলা গল্প স্থান পাবে।

রজনীকান্তের কন্যা সৌন্দর্যা জানিয়েছেন, বইটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি উটির প্রাকৃতিক পরিবেশে অবকাশযাপনের সময়ও তিনি লেখালেখিতে ব্যস্ত সময় কাটিয়েছেন। আত্মজীবনীটি পাঠকদের সামনে তুলে ধরবে তার জীবনের সংগ্রাম ও সাফল্যের এক অনন্য দলিল।

এদিকে, এই আত্মজীবনী অবলম্বনে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনাও আলোচনায় এসেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার নামও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষার চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য রজনীকান্ত পেয়েছেন ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার। তার আত্মজীবনী প্রকাশের খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সূত্র : গালফ নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us