ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন নগদকে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক করতে হবে : মন্ত্রী বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা: সারজিস আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বললেন আনোয়ার ইব্রাহিম
Advertise with us

‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

ছবি: সংগৃহীত

জোর যার মুলুক তার’ নীতিতে সবকিছু চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (২৯ জুলাই) রাজধানী বাড্ডার স্থানীয় একটি মিলনায়তনে বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ও এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মূলত, কুয়ার ময়লা অপসারণ না করে শুধু পানি অপসারণ করার কারণেই দেশে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণেই আমরা রাষ্ট্রের কল্যাণকামীতা থেকে বঞ্চিত হয়েছি। তাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে অসৎ নেতৃত্ব রাজনীতি থেকে ঝাটিয়ে তাড়াতে হবে। অন্যথায় আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। ভোগবাদী রাজনীতি দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়; তাই সংশ্লিষ্টদের এ অশুভ বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রান্ত এবং বারবার সরকার পরিবর্তন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সব সরকারই জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বললেও তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থেকেছে। দেশের আইনের শাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাতন্ত্র। দেশকে পরিণত করা হয়েছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অপহরণ, গুপ্তহত্যা, টেন্ডারবাজী ও চাঁদাবাজিসহ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে।

তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে নগর প্রশাসনের দায়িত্ব না থাকায় নগরীর কোন সমস্যার সমাধান হচ্ছে না। বরং যতই দিন যাচ্ছে সার্বিক পরিস্থিতির ততই অবনতি হচ্ছে। পুরো নগরীই এখন অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানিবদ্ধতা নগর জীবনকে রীতিমত দুর্বিষহ করে তুলেছে।

সেলিম উদ্দিন বলেন, বর্জ ব্যবস্থাপনাও সেকেলে। পয়ঃনিষ্কাশনে নেই আধুনিকতার ছোঁয়া। মশক নিধনে নেই কার্যকর পদক্ষেপ। নগরীর যোগাযোগ ও গণপরিবহনও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডিএনসি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

থানা আমির মাসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us