ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম
বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৮ বার পঠিত
ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার

ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার  ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে মালিকবিহীন অবস্থায় ৩০ বস্তা সারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সোমবার (২২ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কাটাখাল এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোরে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে এবং ধাওয়া দেয়।

ধাওয়ার একপর্যায়ে জাকির হোসাইন (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বদিউজ্জামানের ছেলে। তবে তার সঙ্গে থাকা আরও তিনজন তাদের বহন করা পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর মিয়ানমারের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বাংলাদেশের দিকে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পোটলা থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, একই দিন রাত ১১টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল এবং উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ে পালংখালী এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা সার জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি টেকনাফ উপজেলার মনিরকোনা এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930