ছবি: ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০, ওয়ারী বিভাগে ৪৬, মতিঝিল বিভাগে ৯৬, তেজগাঁও বিভাগে ৭৯, মিরপুর বিভাগে ১১৫, গুলশান বিভাগে ৫১, উত্তরা বিভাগে ৫১, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১২ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একজন রয়েছেন।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি চাকু এবং মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।