ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি
Advertise with us

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল সোমবার (২৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৩টি বাস, ৪১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৯৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২০টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭১টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জিনিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us