ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি
Advertise with us

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

ছবি: সংগৃহীত

টেকনাফে ইয়াবা পাচারকালে হোয়াইক্যং চেকপোস্টে এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি। এসময় তার সঙ্গে থাকা এক লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল এর ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।

বিজিবি অধিনায়ক জানান, গত ২৭ জুলাই রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

তল্লাশিকালে প্রাইভেটকার এর সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো রং এর পলিথিন দ্বারা প্যাঁচানো ছোট বড় ১৬টি কাট অর্থাৎ এক লক্ষ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে আটক করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ইয়াবাগুলো টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us