ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি
Advertise with us

বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি। তারা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে, তাই সীমান্ত হত্যা নিয়ে কোনও কথা বলেনি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তারা শুধু ছাত্রদল ও যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ জন্য আগামী স্থানীয় নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশ পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে ১৪০০ জনকে যারা হত্যা করেছে, তাদের বড় পরিচয় তারা খুনি ও হত্যাকারী। এ জন্য আমরা বলছি, যারা খুনি-হত্যাকারী, তাদের বিচার করতে হবে। বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে তাদের কোনও জায়গা হবে না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে এনসিপির চেয়ারম্যান প্রার্থী কামাল আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us