ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি যুদ্ধের মাঝেই আবুধাবির গ্যাস প্রকল্পে ৬.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএই প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
Advertise with us

অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি দুশ্চিন্তা, কেমন হবে টাইগারদের দল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি দুশ্চিন্তা, কেমন হবে টাইগারদের দল

ছবি: সংগৃহীত

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টাইগাররা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহের শুরুতেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। অ্যাশেজ সিরিজে থাকা প্রায় সব ক্রিকেটারই রয়েছেন দলে। ফলে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা।

তবে দল ঘোষণার আগে ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ। উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানার খেলা এখনও নিশ্চিত নয়।

লিটন বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে তার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে থাকা নাহিদ রানার শারীরিক অবস্থার মূল্যায়ন শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরকে সামনে রেখে যতটা সম্ভব পূর্ণশক্তির দল নিয়েই যেতে চায় বোর্ড। তাই লিটন ও নাহিদের ফিটনেসের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ হওয়ায় দুই দলের জন্যই সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031