ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘সংবিধান পুনর্লিখন তো দূরের কথা বিএনপি বাংলাদেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না। তারা আবার বিএনপি ও আওয়ামী লীগের দ্বি-দলীয় পুরনো ধারায় ফিরিয়ে নিতে চায়। কারণ তারা মনে করে এতে তাদের সুবিধা, একবার আওয়ামী লীগ একবার বিএনপি। জুলাই পরবর্তী বাংলাদেশে একটা কথাই বলে দিতে চাই, যদি পুরনো ধারা থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে আপনাদেরও ভিন্ন কোনো গন্তব্য হওয়ার কারণ নেই।’

এ সময় মামুনুল হক তার বক্তব্যে বলেন, আজ সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, রাজনৈতিক দলের ঐতিহ্যের অহংকারে এবং নিজেদের অতীত নেতৃবৃন্দের ঐতিহ্যের ওপর ভর করে আগামীর বাংলাদেশ কে তারা পরিচালনা করতে চায়। আমি মনে করি এটি বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি এই ভুল না শোধরায় তাহলে বিএনপিকে এর জন্য চরম মাশুল গুনতে হবে। আর দুর্ভাগ্য হলো শুধু বিএনপিকেই মাশুল গুনতে হবে তা নয়। সেই মাশুল আমাদেরকেও গুনতে হবে। অতীতে আমরা দেখেছি, ভুল করে বিএনপি একা আর সাফার হতে হয় আমাদের সকলের। তাই আমরা বিএনপিকে সতর্ক করছি এই ভুলগুলো যেন তারা না করে।

কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে গণভোটের রায় বাস্তবায়ন, তেল বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us