ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৬০ বার পঠিত
১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: ফাইল ছবি

নরসিংদীর আমিরগঞ্জ ও রায়পুরা এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের কাজের জন্য শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ওই পাইপলাইনের মাধ্যমে আশুগঞ্জ থেকে নরসিংদীতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানটি জানায়, পাইপলাইনে সৃষ্ট লিকেজ দ্রুত ও নিরাপদভাবে মেরামতের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এ কাজ পরিচালনা করা হবে।

তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us