ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সাধিত হবে, যখন আমরা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন হচ্ছে—আমাকে একটি দক্ষ জাতি দিন, আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব। তাই উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে দক্ষ জনশক্তি।

শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাটে ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে লতিফ মাস্টার ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান বিশ্বের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। বেসরকারি পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সেই উদ্যোগ আরও বেগবান হবে এবং দেশের তরুণরা দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে। আর সেই দক্ষতা অর্জনের সারথি হিসেবে কাজ করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, দক্ষতা অর্জনই আজকের সময়ের সবচেয়ে বড় বিনিয়োগ। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার প্রসার অপরিহার্য। স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির মতো প্রতিষ্ঠান বাগেরহাটের যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি এ ধরনের মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির অন্যতম প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us