ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ৫৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় ইরানে ৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে মার্কিন হামলায় মোট ৩৮ জন প্রাণ হারালেন। বর্তমানে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে আছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরে বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এতে ৮ জন নিহতের পাশাপাশি আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে এএফপির খবরে বলা হয়েছে, গত ২২ জুন সুইজারল্যান্ডে ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে হামলায় ৩৮ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। গত সপ্তাহেই এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যায়।

এদিকে, পাল্টাপাল্টি হামলার জেরে আগে থেকেই বন্ধ রয়েছে হরমুজ প্রণালি। এর পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ রুট ‘বাব এল-মান্দেব’ প্রণালিও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমাদের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা হলে, আমরা এবং আমাদের মিত্ররাও একইভাবে পাল্টা জবাব দেব।

ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। ইরান জানিয়েছে, প্রণালি বন্ধের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত হুতিরাই নেবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পর এখন যদি বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যায়, তবে তা পুরো বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ প্রভাব ফেলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us