ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায় ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা জানালেন হাসনাত
Advertise with us

হোয়াটসঅ্যাপে আইফোন কলে যুক্ত হচ্ছে নতুন মাইক কন্ট্রোল ফিচার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ৯৯ বার পঠিত
হোয়াটসঅ্যাপে আইফোন কলে যুক্ত হচ্ছে নতুন মাইক কন্ট্রোল ফিচার

ছবি: সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের কলের অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন একটি ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপে কল চলাকালেই অ্যাপের ভেতর থেকে মাইক্রোফোনের সেটিংস খুব সহজে পরিবর্তন করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘ডব্লিউএবিইটাইনফো’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইওএস (iOS) ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে (ভার্সন ২৬.২৭.৭৪) এই ফিচারটি দেখা গেছে। এতদিন আইফোনে কথা বলার সময় মাইকের মোড বদলাতে ফোনের ‘কন্ট্রোল সেন্টার’-এ যেতে হতো। নতুন ফিচারে কল চলাকালীন স্ক্রিন থেকেই সরাসরি মাইক মোড বেছে নেওয়া যাবে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপলের তৈরি স্ট্যান্ডার্ড, ভয়েস আইসোলেশন, ওয়াইড স্পেকট্রাম এবং অটোমেটিক— এই চারটি মোড ব্যবহার করতে পারবেন। কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শোরগোল কমাতে ‘ভয়েস আইসোলেশন’ মোড সাহায্য করবে। অন্যদিকে, চারপাশের সব শব্দ ধরে রাখতে ব্যবহার করা যাবে ‘ওয়াইড স্পেকট্রাম’ মোড। আর ‘অটোমেটিক’ মোড বেছে নিলে ফোন নিজেই প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মোডটি ঠিক করে নেবে।

হোয়াটসঅ্যাপ নিজস্ব কোনো অডিও প্রযুক্তি না এনে অ্যাপলের আগে থেকেই থাকা প্রযুক্তিকেই ব্যবহারের জন্য সহজ করে দিয়েছে। কল না কেটে বা না থামিয়েই এই মোডগুলো যেকোনো সময় পরিবর্তন করা যাবে। এছাড়া একবার একটি মোড নির্বাচন করলে আইওএস পরবর্তী কলগুলোর জন্য সেটি মনে রাখবে।

আপাতত নির্দিষ্ট কিছু আইফোন ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us