ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
সেমিফাইনালে স্পেনের দাপট, ফ্রান্সের বিপক্ষে ০১ গোলে এগিয়ে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে: সারজিস জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’: হাসনাত আবদুল্লাহ হরমুজ নিয়ে একদিনেই সুরবদল ট্রাম্পের, ২০ শতাংশ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল বন্যার বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে সরকার : রিজভী
Advertise with us

চিত্রগ্রাহকের আপত্তিকর মন্তব্য, ক্ষোভে ফেটে পড়লেন জেরিন খান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
চিত্রগ্রাহকের আপত্তিকর মন্তব্য, ক্ষোভে ফেটে পড়লেন জেরিন খান

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে একটি পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে চিত্রগ্রাহকদের (পাপারাজ্জি) ওপর বেজায় চটে গেলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। এক চিত্রগ্রাহকের আপত্তিকর মন্তব্যের জেরে অনুষ্ঠানেই নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি তিনি।

সেখানে যখন তিনি একটি ডেনিম জ্যাকেট এবং পোশাক প্রদর্শন করছিলেন, তখন আচমকাই এক চিত্রগ্রাহক তাকে পোশাকটি ‘পরে দেখার’ (ট্রাই করার) অনুরোধ করেন। এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে জেরিন সঙ্গে সঙ্গেই কড়া ভাষায় সেই চিত্রগ্রাহককে নিজের সীমার মধ্যে থাকার কড়া হুঁশিয়ারি দেন।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চিত্রগ্রাহকের এমন কথায় চরম বিরক্ত হয়ে জেরিন বলেন, ‘আপনাদের সবার সামনে? এটা কোনোভাবেই সম্ভব নয়।’ এরপর আরও ক্ষুব্ধ কণ্ঠে তিনি যোগ করেন, আমার সঙ্গে এই ধরনের ফালতু কথাবার্তা বলবেন না। আমি এই ধরনের নোংরামি একদমই সহ্য করব না। সবাই নিজেদের সীমার মধ্যে থাকুন।

অন্যায় বা অশোভন আচরণের বিরুদ্ধে জেরিন খানের রুখে দাঁড়ানোর ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে তাকে ট্রল ও কুরুচিপূর্ণ মন্তব্যের কড়া জবাব দিতে দেখা গেছে। গত বছর অক্টোবর মাসে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করার পরপরই অশালীন মন্তব্য ও আপত্তিকর ইমোজির বন্যা বয়ে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেই সময় একটি ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছিলেন, এসব মন্তব্য কি আসলেই কোনো বাস্তব মানুষ করছে নাকি কোনো বটের কাজ। জেরিন হতাশা প্রকাশ করে বলেছিলেন যে, তিনি যাই পোস্ট করেন না কেন, কিছু মানুষ সেখানে অত্যন্ত নোংরা মন্তব্য করার পথ খুঁজে নেয়। তার সেই পোস্টে সাধারণ ভক্তরাও সংহতি জানিয়ে মন্তব্য করেছিলেন যে, ইন্টারনেটে মানুষ ন্যূনতম সৌজন্যবোধ হারিয়ে ফেলেছে।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’ এবং হরর ঘরানার ছবি ‘১৯২১’-এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। সালমান খানের জনপ্রিয় ছবি ‘রেডি’-র একটি গানেও বিশেষ পারফর্ম করতে দেখা গেছে তাকে। হিন্দি সিনেমার পাশাপাশি ‘জাট জেমস বন্ড’ এবং ‘ডাকা’-র মতো পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031