ঢাকা
১৩ জুলাই ২০২৬
শিরোনাম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক ‘জাতীয় নাগরিক পার্টি’- এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ওমান-কাতারসহ ৫ দেশে ভয়াবহ হামলা ইরানের কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী
Advertise with us

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) সারা দেশে শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শোক পালনের পাশাপাশি দেশব্যাপী নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানান।

এ সময় প্রয়াত রিজভী প্রয়াত সাবেক স্পিকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অসামান্য অবদান ছিল। তিনি বিভিন্ন সময় গুরুদায়িত্ব পালন করেছেন। এই অবিজ্ঞ রাজনীতিবিদের মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে।

রিজভী বলেন, তার প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031