ঢাকা
১৩ জুলাই ২০২৬
শিরোনাম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপির একদিনের শোক ‘জাতীয় নাগরিক পার্টি’- এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে : প্রতিমন্ত্রী নুর আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ওমান-কাতারসহ ৫ দেশে ভয়াবহ হামলা ইরানের কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী
Advertise with us

জেলের জালে ধরা পড়লো ৪০ কেজির বিশাল কাতলা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
জেলের জালে ধরা পড়লো ৪০ কেজির বিশাল কাতলা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো এক মণ ওজনের বিশাল কাতলা মাছ। পরে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। শনিবার (১১ই জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো মাছ শিকারের উদ্দেশ্যে জেলেদের নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা জাল ফেলার পর বিকেল পাঁচটার দিকে জেলেরা জালে বড় একটা কিছুর অস্তিত্ব লক্ষ্য করেন। এক পর্যায়ে জাল কিনারায় উঠলে তারা দেখতে পান বিশালাকার কাতলা মাছ।

জেলেরা জানান, এত বড়ো মাছ এর আগে তাদের জালে কোনদিনই উঠেনি। কাতলা মাছটির ওজন হয়েছে ৪০ কেজি। প্রতি কেজি ১১৫০ টাকা দরে মাছটির মোট দাম হয়েছে ৪৬ হাজার টাকা। ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে পরবর্তীতে মাছটি কিনে ভাগ করে নেন।

এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। অধিকাংশই জানান,তাদের জীবদ্দশায় এত বড় মাছ এর আগে কখনো দেখেননি। এমনকি পদ্মা নদীর এই অংশে এত বড় মাছ ধরা পড়েছে কিনা তাদের জানা নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031