ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল বন্ধ্যাত্বের চিকিৎসায় ঢামেকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে: স্পিকার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭ কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের: চীনা রাষ্ট্রদূত অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
Advertise with us

নিজ দেশে মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ২০২ বার পঠিত
নিজ দেশে মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

নিজ দেশে মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন  ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল।

জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, মেসির নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজন ৭০ টন। এটিই এখন আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত। আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ ও ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। তার সামনেই রয়েছে বিশ্বকাপের ট্রফি এবং বুকে তিনটি সোনালি তারা।

সোমবার (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর্য উন্মোচন করা হয়। সম্প্রীতি নিরাপত্তার কারণে লিওনেল মেসির ভাস্কর্যটি ভেঙে ফেলতে হয়েছে।

বর্তমানে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা। আর মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্সের পাশাপাশি দেশের মাটিতে তার নামে নির্মিত এই রেকর্ডগড়া মূর্তিও ভক্তদের আবেগকে আরো উসকে দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us