ঢাকা
১০ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক জনশক্তি রপ্তানি বাড়াতে আলজেরিয়ার সঙ্গে নতুন উদ্যোগ, স্বাগত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনার সাপোর্টাররা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
Advertise with us

জলাবদ্ধতা ও পরিবহন সংকটে বৃহস্পতিবারও স্থগিত চবির সব ক্লাস-পরীক্ষা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
জলাবদ্ধতা ও পরিবহন সংকটে বৃহস্পতিবারও স্থগিত চবির সব ক্লাস-পরীক্ষা

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবারও (৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং পরিবহন সংকট অব্যাহত থাকায় ৯ জুলাইও সব ক্লাস ও পরীক্ষার ওপর পূর্বের স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে একই কারণে বুধবারের (৮ জুলাই) সব ক্লাস ও পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031