ঢাকা
১০ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক জনশক্তি রপ্তানি বাড়াতে আলজেরিয়ার সঙ্গে নতুন উদ্যোগ, স্বাগত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেন্টিনার সাপোর্টাররা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
Advertise with us

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

ছবি: সংগৃহীত

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯, চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটের ৫০ (পঞ্চাশ) কপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে জানান আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান জামায়াতের আইনজীবীরা।

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। পরে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। এরপর ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031