ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী নভেম্বরে ১২১টি ককটেল বিস্ফোরণ, ৯৯টি পরিবহনে আগুন : ডা. জাহেদ উর রহমান তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ফোরস্টার গ্রুপের দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ সদস্য গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭ লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা
Advertise with us

বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশি মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেফতার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেয়ার কোনো বিধান সংবিধানে নেই।

এর আগে এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার বিষয়ে হুমায়ূন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us