ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
Advertise with us

নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ইকবাল হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। এরপর আরেক ওপেনার ইমরান মীরকেও প্যাভিলিয়নে ফেরান রিপন। দলীয় ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। এতে ভেঙে যায় ৩০ রানের জুটি। এরপর ৮৭ রানে ফয়সাল খানকে ফিরিয়ে আবারও আঘাত হানেন রিপন।

পেসারদের দাপটের পর বাংলাদেশের স্পিনাররাও দাপট অব্যাহত রাখেন। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট তুলে নেন স্পিনার রাকিবুল হাসান। শেষ দিকে ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন ২টি করে উইকেট পান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক সাইফকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন ৫৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হলে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।

এরপর সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে যোগ করেন ৪৯ রান। ২৮ রান করে সাব্বির আউট হলেও শেষ দিকে টানা উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এতে ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখে আফগানিস্তান।

তবে শেষ পর্যন্ত ইকবাল হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। পরপর চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ১ উইকেটের নাটকীয় জয় এনে দেন তিনি। এ জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

Advertise with us
Advertise with us
Advertise with us