ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি? পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম
Advertise with us

নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর গড়ে তোলা জোটে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের আলোচনার প্রথম সময়সীমা সামনে রেখে বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য কাজে লাগানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

বিশেষ করে জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে তার গোপন বৈঠক নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

বুধবার নেতানিয়াহু ও বেনেটের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়। নেতানিয়াহুর কার্যালয় এটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ বলে উল্লেখ করলেও বিরোধী জোটের নেতারা একে কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন।

জোটের নেতা গাদি আইজেনকটকে আগাম কিছু না জানিয়েই বেনেট বৈঠকে বসেছিলেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর বিরোধী নেতাদের এক আলোচনায় বেনেট নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দেন। অথচ নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে আর যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী জোটের একাধিক নেতা।

তবে এই জোটের সবচেয়ে বড় দুর্বলতা আদর্শগত বিভাজন। আইজেনকট ও ইয়ার লাপিদ মধ্যপন্থী হিসেবে পরিচিত হলেও বেনেট ও আভিগদর লিবারম্যান ডানপন্থী। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তুলনামূলক বামপন্থী এবং ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে জোটটি পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে পেয়েছে ৪৮টি। সরকার গঠনে প্রয়োজন আরও ১৩টি আসন। এ জন্য জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য দূর করে অতিরিক্ত সমর্থন নিশ্চিত করতে হবে।

বিশেষ করে আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নেওয়া এবং কট্টরপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতার প্রশ্নে জোটে বিরোধ রয়েছে। লিবারম্যান আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধী। আবার অতি-ধর্মীয় ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রশ্নেও নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

অতীতে বেনেট ও লিবারম্যান দু’জনই নেতানিয়াহুর সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে বেনেট ও লাপিদ জোট গড়ে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন। ফলে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের এই সমীকরণও বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের সামনে এখন বড় প্রশ্ন, নেতানিয়াহুবিরোধী অবস্থানে এক হলেও ক্ষমতার ভাগাভাগি ও নীতিগত প্রশ্নে কত দিন একসঙ্গে থাকতে পারবেন বিরোধী নেতারা। তাদের এই বিভাজন কাজে লাগিয়ে নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি করতে পারেন। সূত্র: আল-জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us