ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
Advertise with us

গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট

ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলনে বিজিবির পাশাপাশি বাড়ানো হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। গতকাল ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও তা বাড়িয়ে আজ ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়াও ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবি ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়া ২১ জনের পরিবর্তে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us