ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকেরা, পরিস্থিতি থমথমে হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন : তথ্য উপদেষ্টা নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইফোন ডুয়ের সংকট কবে কাটবে, জানে না অ্যাপল
Advertise with us

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ছবি: সংগৃহীত

শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাদেরকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে এরই মধ্যে গেজেটও প্রকাশ করা হয়েছে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

Advertise with us
Advertise with us
Advertise with us