ঢাকা
২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আগামীকাল একদিনেই ০৩ বিভাগে যাবেন প্রধানমন্ত্রী কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন : নাহিদ ইসলাম সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: এ্যানি ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
Advertise with us

পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   ২১ বার পঠিত
পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে সর্বজনীন আনন্দের উৎসব হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, পূজার প্রতিটি দিনের জন্য তিনি পুরো এক মাস ধরে একটি একটি করে শাড়ি জমিয়েছেন। ঈদে দায়িত্ব বেশি থাকলেও পূজায় ঘোরাঘুরি ও আনন্দের সুযোগ বেশি থাকে বলে মন্তব্য করেন তিনি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘গত এক মাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি—এটা সপ্তমীতে পরব, এটা অষ্টমীতে পরব, এটা নবমীতে পরব, আর এটা দশমীতে পরব।’

ঈদের সঙ্গে পূজার আনন্দের তুলনা টেনে তিনি বলেন, ‘ঈদে আমাদের দায়িত্ব বেশি থাকে। কিন্তু পূজায় ঘোরাঘুরি আর আনন্দটা অনেক বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন, এটা আমাদের সবারই প্রাণের উৎসব।’

উৎসবের সার্বজনীনতা ও নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই উৎসবের আনন্দ ও রঙ যেন উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয়। উৎসবের এই রঙের মধ্যে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কষ্টের ছাপ না পড়ে, তা নিশ্চিত করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।’

Advertise with us
Advertise with us
Advertise with us