ঢাকা
২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আগামীকাল একদিনেই ০৩ বিভাগে যাবেন প্রধানমন্ত্রী কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন : নাহিদ ইসলাম সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: এ্যানি ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
Advertise with us

কোনো সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাদ পড়বেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   ৩২ বার পঠিত
কোনো সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাদ পড়বেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে যেসব কর্মসূচি দিচ্ছেন সেগুলোতে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ কোনো সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাদ পড়বেন না। সেজন্য সবাইকে উদার হতে হবে। হতদরিদ্র নারীদের নানাবিধ সহায়তা দেওয়া হবে তাদের সংসার পরিচালনার জন্য।

সোমবার বেলা সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান একসাথে বসবাস করছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, যে যার যার ধর্ম পালন করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপত্তা পাবার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আসে সাম্যের বার্তা নিয়ে। প্রত্যেক ধর্মের মূলমন্ত্র হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে চলা। কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা পরিবারের বাইরে চিন্তা করতে পারি না। এই মানসিকতায় আমরা জড়িয়ে গেছি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।’

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সারা দেশের মানুষ চেষ্টা করছে গাছ লাগানোর। আমাদের এই উপকূল জলবায়ু পরিবর্তনজনিত কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ এলাকার মানুষের সমস্যা সমাধান করতে গেলে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই জনপদের সব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। আমি আপনাদের টাকা-পয়সা চুরি করে খাবো না। যেন কেউ আমাকে চোর বলতে না পারে। ’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আ. হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।

Advertise with us
Advertise with us
Advertise with us