ঢাকা
২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্ষমতায় আসার আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ আগামীকাল পৃথক পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আগামীকাল একদিনেই ০৩ বিভাগে যাবেন প্রধানমন্ত্রী কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন : নাহিদ ইসলাম সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: এ্যানি ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
Advertise with us

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   ৩১ বার পঠিত
জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বললেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য দেখে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, তারা এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি বর্তমান সরকারকে সহযোগিতা করে না, তারা কীভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে, তা জনগণের বোধগম্য নয়।’

রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির এক সময়ে জাসদ ছাত্র লীগের নেতা ছিলেন। ছাত্র লীগের স্টাইলে বক্তব্য এখনো লক্ষ্য করছি। তিনি এনসিপিকে বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চাইনি তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা জানে না।বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহকে অনেকে “হাসিনার আবদুল্লাহ”বলে ডাকতো।

সম্প্রতি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছেন, তা একমাত্র “হাসিনার আবদুল্লাহ”বলেই সম্ভব।

রাশেদ খাঁন দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গদি রক্ষার জন্য হাসনাত ও সারজিস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন ঘটায় সেই ক্ষোভ ও হতাশা থেকেই তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চড়াও হচ্ছেন।’

Advertise with us
Advertise with us
Advertise with us