ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিলেন নানা নির্দেশনা দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর একদিনেই তিন বিভাগে যাবেন প্রধানমন্ত্রী পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতির হুঁশিয়ারি প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল
Advertise with us

শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা ও বিতর্কিত আইজিপির বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, বিভিন্ন অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কিছু অভিযোগের ক্ষেত্রে যৌথ তদন্ত দল বা জেআইটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব দলের কার্যক্রমও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

তিনি জানান, নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর ৪১ দিনে ১২১টি মামলা ও ৬১টি অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সময়ে দুর্নীতির অভিযোগে সম্পদ ক্রোক, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং দেশজুড়ে অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

তিনি আরও জানান, দেশজুড়ে ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা এবং একটি ফাঁদ মামলা করা হয়েছে। একই সময়ে আদালতের মাধ্যমে দুর্নীতির অভিযোগসংশ্লিষ্ট ৬৮ ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক কিংবা অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। একই সঙ্গে ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের কাজও চলছে। আইন অনুযায়ী, সব প্রক্রিয়া অনুসরণ করেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের দায়িত্বে পৃথক কর্মকর্তা রয়েছেন। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে যেসব উল্লেখযোগ্য কার্যক্রম হয়েছে, সেগুলোর তথ্যই ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছে। কমিশনের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম নিজস্ব গতিতে চলছে। কোনো ফাইল আটকে নেই এবং কোনো মামলার কার্যক্রমও থেমে নেই।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী অগ্রগতি হয়েছে-এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে দুদকের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট। প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা সাংবাদিকদের জানানো হবে। তবে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কিংবা কবে নাগাদ তা বাস্তবায়ন হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us