ঢাকা
১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিলেন নানা নির্দেশনা দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর একদিনেই তিন বিভাগে যাবেন প্রধানমন্ত্রী পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে; সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না: নাহিদ ছাত্রলীগ হতে চাইলে আপনাদেরও প্রতিহত করব: সাবেক শিবির সভাপতির হুঁশিয়ারি প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল
Advertise with us

লজ্জার হার নিয়ে ফিরল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   ২৬ বার পঠিত
লজ্জার হার নিয়ে ফিরল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের যাত্রা শেষ হলো হতাশার এক হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শেষ পর্যন্ত ৮৮ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।

বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। দক্ষিণ আফ্রিকার এই বড় পুঁজির মূল কারিগর ছিলেন জেপি ডুমিনি। ব্যাট হাতে ঝড় তুলে ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।

ডুমিনির সঙ্গে অন্য ব্যাটাররাও বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। ওয়েন পারনেল ১৩ বলে ২২ এবং মর্ন ভন উইক ১৯ বলে ৩০ রান করেন। কলিন ইনগ্রামও দলের সংগ্রহ বাড়াতে অবদান রাখেন। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন। তবে দক্ষিণ আফ্রিকার রানের গতি থামাতে পারেননি কেউই।

সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল বেশ কঠিন। ২১১ রানের লক্ষ্য পেরোতে হতো মাত্র ১১ দশমিক ৫ ওভারে। সেই অসম্ভব সমীকরণ মেলাতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। মাত্র চার রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর স্কোর ১০ রান ছোঁয়ার আগেই আরও এক ব্যাটার ফিরে গেলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৭ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করেন। কিন্তু তাদের এই প্রচেষ্টা বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১৮ দশমিক ৫ ওভারে ১২২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

৮৮ রানের এই পরাজয়ে টুর্নামেন্টে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সেরই প্রতিফলন ঘটেছে। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রিয়াদের দল। বাকি চার ম্যাচে হার নিয়ে ছয় দলের প্রতিযোগিতায় মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।

Advertise with us
Advertise with us
Advertise with us